ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫/৭/২০২৪, ২:১০:৩৮ AM

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল ও গাঁজা রাখায় দুই ছাত্র বহিষ্কার একজন জেলে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন তিন ছাত্র। তাদের মধ্যে দুইজন বহিষ্কার হলেও গাঁজা রাখায় জেলে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, নকলের চিরকুট ও গাঁজাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়েছেন তিন ছাত্র। তাদের মধ্যে দুইজন বহিষ্কার হলেও গাঁজা রাখায় জেলে যেতে হয়েছে এক পরীক্ষার্থীকে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এসব ঘটনা ঘটে। কারাগারে যাওয়া অভিযুক্ত এইচএসসি পরীক্ষার্থীর নাম শ্রাবণ সরকার।জানা গেছে, বৃহস্পতিবার রূপগঞ্জে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে শ্রাবণ সরকারের কাছে গাঁজা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার ও শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময়  পরীক্ষা কেন্দ্রে নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরো দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। এ সময় আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ সরকার মাদকসহ হলে প্রবেশ করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী  সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।